1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে ভ্যান চালক হত্যা

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার  মনিকুল ইসলাম নামে এক ভ্যান চালককে গলাকেটে হত‌্যার ঘটনার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কাজ করছে।শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ওই দলটি তদন্ত শুরু করেন।এর আগে শুক্রবার বিকালে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় নিখোঁজের কয়েক দিন পর তার মাথা বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী একজনের ভ্যান চুরির অভিযোগ উঠায় কয়েকদিন ধরে নিখোঁজ মনিকুল ইসলাম।
কী কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে ওই ভ্যান চুরির ঘটনার কারণে মনিকুল হত্যাকাণ্ডের শিকার হতেও পারেন। ধারণা করা হচ্ছে- ওই চুরির ঘটনায় মনিকুলের সাথে আরো যারা জড়িত ছিলেন তাদের সাথে হয়তো বা কোনো দ্বন্দ্ব দেখা দিলে তাকে হত‌্যা করা হয়।মনিকুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মনিকুল ইসলামে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মনিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
মনিকুলের স্ত্রী শাকিলা আক্তার জানান, বৃহস্পতিবার বিকালে ফোনে তার স্বামীর সাথে কথা হয়। তার স্বামী তাকে জানান, রাত ৮ টার মধ‌্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। মোবাইল ফোন পাশে রাখতে বলেন। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নাই। কিন্তু রাত ৮ টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ‌্যে সন্দেহজনক ব‌্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com