1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
শুক্রবার (৩০মে) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
 উক্ত কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি”র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, মহিলা দলের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা রোজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম আনন্দ, কৃষকদলের সভাপতি নুরুনবী মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দেশের ক্রান্তিকালে নেতৃত্ব গ্রহণ করে একটি ‘তলাবিহীন ঝুড়ি’ নামে পরিচিত দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তিনি দেশে সুশাসন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন।
বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে তার দেখানো পথে চললেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com