1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনি এক্সপ্রেস ট্রেনে টিকিট না থাকায় শিক্ষার্থীকে ধর্ষণ

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

লালমনি এক্সপ্রেস ট্রেনে টিকিট না থাকায় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তার পরিবারের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনির এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই এটেনডেন্ট তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল আটটা/ সাড়ে আটটার দিকে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com