1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত ট্যালেন্টফুল বৃত্তিতে ঈশ্বরগঞ্জের নাবিলা প্রথম—পরিশ্রমের নীরব বিজয় লক্ষ্মীপুর-এ গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা নতুন সেতু দাঁড়িয়ে, মৃত্যু ঝুঁকিতে প্রতিদিন পারাপার—গাফিলতি ঈশ্বরগঞ্জ-এর নিত্যসঙ্গী

লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মোঃ জিয়াউদ্দিন 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
সূর্য যেদিকে ফুল সেদিকে। এজন্যই এই ফুলের নাম সূর্যমুখী। সবসময় সূর্যের মুখ করে তাকিয়ে থাকে। (২৮ফেব্রুয়ারি) শনিবার কৃষি ও প্রাণিসম্পদ ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। এ তে ভোলায় লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জে  সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। লালমোহন  প্রথমবারের মত জমিতে সূর্যমূখী চাষ করেছেন। বাউরিয়া গ্রামের কৃষক নাজিম ও বিশ্বনাথ দাস। হয়েছে ফুলের বাম্পার ফলনও। সূর্যমুখী ফুলের এমন অপূর্ব সুন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এবং স্কুল-কলেজের পরুয়া ছাত্ররা দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে  নিয়ে। একদিকে যেমন আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,জমিকে কাজে লাগিয়ে লাভের আশা করছেন কৃষক। “সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেলে লিনোলিক এসিড থাকে যা হার্টের জন্য ভালো। সূর্যমুখী তেলের উৎপাদন বাড়লে মানুষ স্বাস্থ্যসম্মত তেল পাবে, চাষিরাও লাভবান হবেন।” ‘কম খরচে বেশি লাভের সুযোগ’ থাকায় ওই এলাকার আরও অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রবি ফসলের মধ্যে সূর্যমুখী অন্যতম তিন মাসের মধ্যে প্রতিটি গাছে ফুল ফুটার পর বাগানগুলো অপরূপ সুন্দর্য ধারন করেছে। অপূর্ব সুন্দর ও মনমুগ্ধ কর এই দৃশ্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমিরা তাদের পরিবার নিয়ে ছুটে আসছেন বাগানের সুন্দর্য উপভোগ করতে। লালমোহন বাগান দেখতে আসা প্রকৃতি প্রেমিকরা বলেন,এই এলাকায় সূর্যমুখী ফুলের চাষের খবরটি ফেইসবুকে দেখেছি। আজ পরিবার নিয়ে দেখতে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে। বাড়বে সূর্যমুখী তেলের চাহিদা,তাই সম্প্রসারিত হবে সূর্যমুখীর খেত। সূর্যমুখীর ফলনে সন্তুষ্ট হয়ে কৃষক মোঃ নাজিম ও বিশ্বনাথ দাস বলেন, পল্লীকর্ম-সহায়ক বাসা ফাউন্ডেশনের অনুপ্রেরণা থেকেই এই অঞ্চলে সূর্যমুখি ফুলের চাষ শুরু করেছি।বিনামূল্যে বীজ, সার ও ঔষধ দিয়েছেন ,ফলনও ভালো হয়েছে সূর্যমুখীর ফলনে সন্তুষ্ট আমরা।যদি আবহাওয়া ও বাজার ভাল থাকে অনেক টাকা লাভ হতে পারে। আমাদের মতো আরো কৃষক সূর্যমুখি চাষে আরো আগ্রহী হয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সূর্যমুখীর চাষ করবেন বলে জানান। বাসা ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা  বলেন,সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্য সম্মত ও বিভিন্ন রোগ প্রতিরোগের ব্যাপক উপকারিতা। তেল ফসলের প্রকল্পের আওতায় প্রদর্শনীর জন্য সূর্যমুখী ফুলের চাষ করার জন্য কৃষকদেরকে বীজ,সার ও প্রয়োজনীয় কিটনাশক দেওয়া হয়েছে। নিয়মিত আমরা মাঠ পরিদর্শন ও পরামর্শ দিচ্ছি। ফলনও খুব ভাল হইছে। এই প্রকল্পটি সফল হলে আগামী বছর আরো ব্যাপক আকারে সূর্যমুখী ফুলের চাষে কৃষকদের উৎসাহিত করা হবে। তিনি আরো বলেন,সূর্যমুখী থেকে তেল ও মৌমাছি থেকে মধু দুটোই আমরা লাভবান। আমাদের ভোজ্য তেল বেশির ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়, দেশে যদি এই সূর্যমুখী প্রকল্প সফলতা পায় তা হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আমরা এই তেল রপ্তানি করতে পারবো। মাঠ পরিদর্শনে আসেন বাসা এনজিও”র নির্বাহী পরিচালক ও ডাঃ নাজমা  ইসলাম,প্রান্তিক কৃষকদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,এনজিও”র জিএম ও এ জি এম এবং শিক্ষা সুপার ,এসডিও স্বাস্থ্য কর্মকর্তা উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com