1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শান্তর সহ-অধিনায়ক কে হবেন? যা বললেন পাপন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
গতকাল বিসিবির বোর্ড মিটিং শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টিতে টাইগারদের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি- ক্রিকেটের এই তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর চোটের কারণে কোনো সংস্করণেই মাঠে ছিলেন না তিনি। এ সময়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শান্ত।
এদিকে বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে লঙ্কান ক্রিকেট টিম। গুঞ্জন রয়েছে এই সিরিজে টেস্ট ম্যাচ নাও থাকতে পারেন সাকিব আল হাসান। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাই শ্রীলঙ্কা সিরিজে সব ফরম্যাটে খেলবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।সাকিবের চোখের সমস্যা ও অন্যান্য কারণে ‘অ্যাভেইলেবেলেটি’ নিয়ে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেয়ার কথা জানিয়েছে বোর্ড। গতকাল সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে বলেন, ‘ওর সঙ্গে এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে।আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চিত রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com