1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী পলক

ইকরা মল্লিক অনাবিল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক।

শুক্রবার (০৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি গান গেয়েছেন।সরেজমিনে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে আসন গ্রহণের উদ্দেশ্যে মাইক ছেড়ে দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক। এ সময় তাকে গান গাইতে অনুরোধ করেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

গান গাইতে অনুরোধ করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমি একসময় খুব ভালো গান গাইতাম। এখন গাই না। কিন্তু উনি (জুনাইদ আহমেদ পলক) ভালো গান করেন। আমি শুনেছি।

এসময় মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক সংসদ সদস্য শামীম ওসমানের বন্ধু ও জেলা প্রশাসনের চেয়ারম্যান চন্দনশীলের কথা উল্লেখ করে বলেন, এই মঞ্চে আরও একজন আছেন, আপনার বন্ধু চন্দনশীল খুব ভালো গান করেন। আমি ওনার গান সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে দেখেছি। আমরা তাহলে একসঙ্গে গাই।

এরপর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল একসঙ্গে খালি গলায় গান গেয়ে শোনান। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি তারা দুজনে গেয়ে শোনান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com