1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ শুরু হলো এসএসসি পরীক্ষা; কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ার তৎপরতা রসুলপুর শিশু হাসপাতালে রোগীর চাপ, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যসাক্ষাৎ কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত কুমারখালীর সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা- ‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে

শাল্লায় আওয়ামী সন্ত্রাসী বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ব্রজেশ রঞ্জন চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবীতে আওয়ামী বিরোধী সংগ্রামী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। পরবর্তীতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ: রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, হাজিরুল ইসলাম আজহার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন শিশু। কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল। হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: ওসমান গণি প্রমুখ।
বক্তরা বলেন, শাল্লার কিছু মানুষ তাদের নিজ স্বার্থে  আওয়ামী সন্ত্রাসীদের কাছে টানছে। তাদের পক্ষে বিভিন্ন জায়গায় সাফাই গাইছে এবং পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। যারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত তাদের এহেন কার্যকলাপ বন্ধ না করলে শাল্লার সংগ্রামী জনতা কঠোর হস্তে তাদেরকে দমন করবে। যারা আওয়ামী সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী ও জানান।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শামীম আহমদ, আব্দুল মজিদ, ব্রজেশ রঞ্জন চৌধুরী, আব্দুল কাদির, সাইফুর রহমান, রিয়াজুল হাসান রিয়াজ, রুবেল আহমদ দুলাল, শৈলেন্দ্র কুমার দাস, নুরুল আমিন, রাকিব মিয়া, আলতাব হোসেন, একরামুল হোসেন, নয়ন আহমদ, তারকে হাসান মুন্না, তোফাজ্জল হক বাপন, নাসির উদ্দীন, মাহমুদ হাসান সোহেল, শফি আহমদ শফিক সহ শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com