1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

শাস্তি পেতে যাচ্ছেন বঙ্গবন্ধু বিচ নামকরণে জড়িত কর্মকর্তা

মোঃ নূরূল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে
সমালোচনার মুখে ককসবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ বঙ্গবন্ধু বিচ, এবং কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে মুক্তিযোদ্ধা বিচ, নামকরণের নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্তণালয়।একইসঙ্গে নামকরণের প্রস্তাবের সঙ্গে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার বিষয়টি চুড়ান্ত করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বিচের নাম পরিবর্তনের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এধরণের কোন সিদ্ধান্ত হয়নি। সেই সঙ্গে ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি।
রবিবার(২৫ ফেব্রুয়ারী)  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ সাহেব উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নামকরণের নির্দেশনা বাতিল করা হয়। এর আগে গত (১৯শে ফেব্রুয়ারি) তারই স্বাক্ষরের নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই সঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে দুই সৈকতের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ  করা হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সাংসদ কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সুলাইমান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সাংসদ মুক্তির যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্বন্ধিত সংসদীয় স্থায়ী কমিটিতে ১৩ তম সভাই বিচ দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিটিতে জানানো হয়েছিল।
সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনার বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনায় ঝড় উঠে। জাতির পিতার সম্মানে এই ক্ষুদ্র পয়েন্টের নাম পরিবর্তন নিয়ে দেশজুড়ে  সমালোচনার জন্ম নেই  । নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে পাঠানো (১৯ ফেব্রুয়ারি) নির্দেশনার উপর কোন ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে  অনুরোধ করা হলো, একই সঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিল হল।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান বলেন। বঙ্গবন্ধুবিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে, মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।কোন সিদ্ধান্তের আলোকে আপনারা নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছিলে,  এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলে,  মন্ত্রণালয়ের চিটিতে জানানো হয়েছিল। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ  করার সিদ্ধান্ত দিয়েছিলেন। ওই চিঠির আলোকে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। পরে মন্ত্রনালয়ের আরেক চিঠিতে এটি বাতিলের সিদ্ধান্ত  হওয়ায় আমরা সেখান থেকে সরে এসেছি  ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com