1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু।

ফারুক হাসান কাহার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগ শেখকে (২৮) আটক করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সোহাগ শেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে। এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, এদিন ভোরে খবর পেয়ে জানতে পারি একটা মেয়েকে তার স্বামী চর থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ছুরির আঘাত। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক স্বামীকে আটক করেছে। এলাকাবাসি জানান, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন ধরে এই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কলহ চলছিল। এরই এক পর্যায়ে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক স্বামীকে আটক করেছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সোহাগ ছুকিাঘাতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com