1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

শিবগঞ্জে উন্নয়ন কাজ

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও ২ কিলোমিটারের তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

সড়কগুলো হলো- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর টেরাপাড়া হতে ফোকলাপাড়া পর্যন্ত ৫০০ মিটার, তেলকুপি পাকা রাস্তা হতে মকবুলের জমি পর্যন্ত ১ কিলোমিটার ও মনাকষার পিয়ালীমারী মাঠ হতে শিংনগর গ্রাম পর্যন্ত ৫০০ কিলোমিটার সড়ক। পরে চর শিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, মনাকষা ইউপি মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা হলেন- মনাকষা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন লিলি বেগম ও একবরপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com