1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিবগঞ্জে টি-টুয়েন্টি ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

কাজী রাসেল ইমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট ক্লাব স্টেডিয়ামে কানসাট মর্নিং কিংস ক্রিকেট দলের আয়োজনে কানসাট সুপার লীগ টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানসাট ক্লাবের এ‍্যাডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।

কানসাট ক্লাবের সাবেক খেলোয়ার আব্দুস সামাদ মিলনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এলজিইডির আরিফুল ইসলাম, কানসাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু , কানসাট ইউপি সচিব আলাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, উদ্বোধনী খেলায় সোহাগ মৎস্য খামার বনাম সৃষ্টি প্রি-ক্যাডেট ক্রিকেট দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোহাগ মৎস্য খামার ক্রিকেট দল জয়লাভ করে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com