1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শিবগঞ্জে ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলোর নির্মাণ শুরু

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের অতিথি ও আগত দর্শনার্থীদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মানসম্মত ডাকবাংলো নির্মাণের। স্বাধীনতার পর থেকে শিবগঞ্জ উপজেলা সদরে কোনো সরকারি ডাকবাংলো না থাকায় কর্মকর্তা ও অতিথিদের আবাসন সংকটে পড়তে হতো। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই সংকট দূর হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে। শিশুদের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা মনে করছেন, আধুনিক ডাকবাংলো নির্মাণ শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এবং উপজেলার প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com