1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুধু বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল না, ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম

আবদুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে
‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আর কোনও ধরনের আধিপত্য মেনে নেবে না বাংলাদেশের তরুণরা। এ দায়িত্ব নিয়েই কাজ করবে এনসিপি।
‎গতকাল বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় জুলাই পথযাত্রার নবম দিনের এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে নাহিদ বলেন, ‌গুলির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, আর খুনিকে আশ্রয় দিয়েছে ভারত।
‎নাহিদ ইসলাম বলেন, শুধু বাংলাদেশি নয়, ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সেটাও ভুলে গেলে চলবে না।
‎পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয়। এই অভ্যুত্থানের নেতৃবৃন্দু দেশকে নতুন জায়গায় নিতে চায়।
‎তিনি আরও বলেন, ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে বলছি, শেখ হাসিনাকে ফেরত দিন।
‎শেখ হাসিনার মতো স্বৈরাচারী কাউকে আর গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আখতার হোসেন। সব রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থি রাজনীতির পথে হাঁটার আহ্বান জানান তিনি।
‎এর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন নেতারা।
‎এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দুপুর ২টায় আলমডাঙ্গায় পথসভা শেষে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্তরে জনসভায় বক্তব্য রাখবেন এনসিপি নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com