1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে থাকবে যতদিন ততদিন বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না- সার্জিস আলম

শাহজাহান সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সার্জিস আলম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। তিনি আরও বলেন, দেশটি সম্পর্ক ভালো করতে চাইলে তাহলে প্রতিবেশি হিসাবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমান্তে ভারত তাদের এজেন্টদের এবং সাধারন নাগরিকদের বাংলাদেশের ঠেলে দেওয়ার চেষ্টা করছে এটা তাদের একটা চক্রান্ত। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না আপনারা সবাই সীমান্তের একেক জন রক্ষী।
তিনি আরো বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বুড়িমারী নাম দিয়ে কিন্তু বুড়িমারীতে ট্রেনটি আসেনা। তাই সকলে একজোট হয়ে যেখানে ট্রেনটি আসে সেখানে গিয়ে সবাই বসে প্রতিবাদ করা উচিত। হয় ট্রেনের নাম পরিবর্তন করা হবে নইলে বুড়িমারী থেকে ট্রেনটি চলবে।
তিনি আরো বলেন, এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সাথে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেই। এই কার্পেটদের মুখোশ উন্মোচন করতে হবে।।
এসময় তাঁর সঙ্গে দলের কেন্দ্রিয় মুখ্য সংগঠক আলী নাদের ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সফরে জেলার অপর চার উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশনেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com