এর আগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে হযরত আলী দুইটি মামলায় জামিন পায়।উল্লেখ্য, গেল মাসের বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হযরত আলীকে চরমোচারিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ একমাস কারাভোগের পর শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।কারাগার থেকে বেরিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।