শেরপুরের নকলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্তদের মাঝে কম্বল ও হুইল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা সমাজসেবা কার্যালয় নকলা শেরপুরের আয়োজনে  উপজেলা পরিষদ প্রাঙ্গনে (২০২৫-২৬) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)এর আওতায় দরিদ্র ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ১৮ টি হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় গরীব অসহায়ের মাঝে ১টি করে মোট ১০২টি কম্বল বিতরণ করা হয়। কম্বল ও হুইল চেয়ার বিতরণ শেষে অর্জুন-বকুল রোপণ করেন ডিসি। পরিদর্শনের অংশ হিসেবে নকলা থানা কার্যালয় পরিদর্শন এবং নকলা পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন ও বেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, প্রানীসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন মোহাম্মদ কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আমরা গরীব, অসহায়, পঙ্গু সহ এমন মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে কিছু করতে পারলে নিজেকে আনন্দিত মনে করি।
5 Attachments  •  Scanned by Gmail