1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

শোকের মাতম চলছে ফায়ার ফাইটার নয়ন এর বাড়ীতে

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

শোকের মাতম চলছে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন এর বাড়ীতে। কান্নায় বারবার মুর্ছা যাচ্ছেন নয়নের মমতাময়ী মা সোহাগী বেগম ও বোন আশামনি। প্রতিবেশী ও স্বজনরা তাদের শান্তনা দেবার ভাষা খুঁজে না পেলেও বৃথা চেষ্টা করে যাচ্ছিলেন। এঘটনায় শুধু নয়নের বাড়ীতেই নয় শোকের মাতম চলছে পুরো এলাকাজুড়ে। এলাকাবাসীও মেনে নিতে পারছেন না নয়নের এই অকাল মৃত্যুকে।সোহানুজ্জামান নয়ন ২বছর আগে যোগ দেন ফায়ার সার্ভিসে। বর্তমানে তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।রংপুর জেলার মিঠাপুকুর থানার মিলনপুর ইউনিয়নের আটপুনিয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের একমাত্র ছেলে ছিলেন সোহানুজ্জামান নয়ন।উল্লেখ্য যে, ২৫ ডিসেম্বর (বুধবার) রাত ২টার দিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা ঘাতক ট্রাক তাকেপেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুজ্জামান রাস্তায় পড়ে যান এবং গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com