1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা

মোঃ মুন্না হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
ঢাকা বিভাগ: 
ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, অনিমা মুক্তি গোমেজ, নাহিদ ইজাহার খান, সাহিদা তারেখ দীপ্তি, শেখ আনারকলি পুতুল ও হাছিনা বারী চৌধুরী, নরসিংদী ফরিদা ইয়াসমিন ও মাসুদা সিদ্দিক রোজী, গাজীপুর মেহের আফরোজ চুমকি, টাঙ্গাইল থেকে তারানা হালিম, বেগম শামসুন নাহার ও অপরাজিতা হক, গোপালগঞ্জ থেকে নাজমা আকতার ও বেদৌরা আহমেদ সালাম, মুন্সীগঞ্জ ফজিলাতুন নেসা ও ফরিদপুর ঝর্না হাসান প্রমুখ।
চট্টগ্রাম বিভাগ: 
চট্টগ্রাম থেকে দিলোয়ারা ইউসুফ, ওয়াসিকা আয়েশা খান ও শামীমা হারুন, নোয়াখালী থেকে কানন আরা বেগম (১৪ দলীয় জোট) ও ফরিদা খানম, কুমিল্লা অ্যারোমা দত্ত, লক্ষ্মীপুর ফরিদুন্নাহার লাইলী ও আশ্রাফুন নেছা, রাঙামাটি থেকে ডরোথি তঞ্চঙ্গ্যা।
রাজশাহী বিভাগ: 
জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি, নাটোর কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ জারা জাবীন মাহবুব।
রংপুর বিভাগ: 
রংপুর থেকে নাসিমা জামান ববি, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও দ্রৌপদী বেবী আগরওয়াল, নীলফামারী মোসাম্মৎ আশিকা সুলতানা।
খুলনা বিভাগ:  
খুলনা থেকে রুনু রেজা ও বেগম মুন্নুজান সুফিয়ান, বাগেরহাট ফরিদা আক্তার বানু, সাতক্ষীরা লাইলা পারভীন, ঝিনাইদহ পারভীন জামান কল্পনা।
বরিশাল বিভাগ: 
বরিশাল থেকে শাম্মী আহমেদ, বরগুনা মোসা. ফারজানা সুমি, ভোলা খালেদা বাহার বিউটি, পটুয়াখালী নাজনীন নাহার রশিদ।
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ থেকে উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণা নাদিয়া বিনতে আমিন।
সিলেট বিভাগ: 
সিলেট থেকে রুমা চক্রবর্তী।
এদের মধ্যে নোয়াখালীর কানন আরা বেগমকে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
সূত্র : বাংলাদেশ আওয়ামী লীগ
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com