1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী উত্তরা ইপিজেডে আসছে নতুন কোম্পানি, কর্মসংস্থান হবে আরো প্রায় চার হাজার মানুষের! সোনাগাজীতে শহীদ বোরহান স্মৃতি পাঠাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবিরের ইন্তেকাল এলাকায় শোকের ছায়া, পরিবারের আহাজারি সংরক্ষিত নারী এমপি হওয়ার মধ্যে আলোচনা শীর্ষ, বিএনপি’র নেত্রী বীথিকা বিনতে হোসাইন গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নড়াইলে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই, অভিযুক্ত পলাতক নন্দীগ্রামে মিলন হোসেন হত্যার দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত চার জন

সংরক্ষিত নারী এমপি হওয়ার মধ্যে আলোচনা শীর্ষ, বিএনপি’র নেত্রী বীথিকা বিনতে হোসাইন

সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু'র সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চায় লক্ষ্মীপুরের বিএনপি'র তৃণমূল কর্মী'রা। 
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লক্ষ্মীপুরের (কমলনগর ও রামগতি) উপজেলা’র বিএনপি’র বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।  তার স্বামী মরহুম শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের কমলনগর(রামগতির) কৃতি সন্তান। বীথিকা বিনতে হোসাইন লক্ষ্মীপুর জেলা’র সদর উপজেলা’র দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা।
শফিউল বারী বাবু ছিলেন ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথে’র সাহসী সৈনিক। “আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না” স্লোগানটি দিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছেন তিনি।
ওই স্লোগানের প্রবক্তা তিনি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে আমৃত্যু সংগ্রাম করেছিলেন।
জীবনে’র বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্মগোপনে অথবা কারাগারে। সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন এবং রিমান্ড। (বাবু) ছিলেন দলের নিবেদিত প্রাণ।
বাবু’র সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন “অর্পণ আলোক সংঘ”। বিএনপি’র নারী নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করা শফিউল বারী বাবু’র রেখে যাওয়া কর্মী সমর্থকদে’র জেল জুলুম নির্যাতনের শিকার এবং দেশজুড় বিএনপি’র নির্যাতিত কর্মীদের পাশে অর্পণ আলোক সংঘ নামক সংগঠন এর মাধ্যমে সবার পাশে অর্থনৈতিক ও মানসিক সাপোর্ট দিয়েও আগলে রেখেছেন আপদে-বিপদে, এবং ২৪ শে জুলাই যুদ্ধা’রা আহত হয়েছেন, মৃত ব্যক্তি’র পরিবারের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে পাশে দাঁড়িয়েছেন এই “অর্পণ আলোক সংঘ” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।
লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ এবং তার সমর্থিত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চেয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। শফিউল বারী বাবু’র জীবদ্দশায় স্বপ্ন দেখতেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে’র উপকূলীয় জনপদের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করবেন।
অবহেলিত এই জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইন’কে দল থেকে মূল্যায়ন করলে এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই সাথে এ জনপদের মানুষকে নিয়ে মরহুম শফিউল বারী বাবু’র স্বপ্ন পূরণ হবে।
বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই আশা এ জনপদের মানুষে’র।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com