1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সংসদে  ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতনভাতার দাবি এমপি মহারাজের

প্রদীপ ওঝা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারিভাবে বেতনভাতা দেওয়ার দাবি উঠেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ৭১ বিধি অনুসারে জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ করে সংসদ অধিবেশনে এ দাবি তোলেন পিরোজপুরে-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ।সংসদে দেওয়া বক্তব্যে মহিউদ্দীন মহারাজ বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ এবং ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র হলেও তারা যথাযথ সম্মানি ও ভাতা পান না।দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদ রয়েছে জানিয়ে মহিউদ্দীন মহারাজ বলেন, ইমাম মুয়াজ্জিন ও খতিবরা সরকারিভাবে কোনো নির্দিষ্ট সম্মানি বা বেতন না পাওয়ায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবনধারণ করতে হচ্ছে। এতে করে ইমাম মুয়াজ্জিনরা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও দাবি করেন মহারাজ। তাই তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকারিভাবে দেশের সব মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতনভাতা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়রে দৃষ্টি আকর্ষণ করেন।
মহিউদ্দীন মহারাজ দাবি করেন, দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদগুলো মূলত পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো। যেখানে মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে ব্যাপক গুরুত্ব দিলেও ইমাম-মুয়াজ্জিনদের বেতনভাতার ব্যাপারে উদাসীন থাকেন বলে সংসদে জানান মহারাজ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com