১৯৫২ সালে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে ছাত্র শহীদ হন।যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
০৭ নং নাজিম খান ইউনিয়ন(২ বারের) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী(নয়া)।
তিনি নাজিম খান ইউনিয়নের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।নাজিম খান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নাজিম খান ইউনিয়ন যুব সমাজের রাস্তার ঠিকানা গরিবের বন্ধু আব্দুল মালেক পাটোয়ারী (নয়া)আরো বলেন,
প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়।এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত।এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতি জড়িত একটি দিন। বাংলা কে রাষ্ট্রভাষার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষনে তরুণ ছাত্র শহীদ হন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা।
তাই আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এনজিও সহ সকলকে ২১শে ফ্রেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান রইলো।এবং কবির ভাষায় বলেন,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।।