1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৩

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানায় পিএমখালীর পূর্ব মুহসিনিয়াপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পর পর দুইবার অসহায় পরিবারের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে পার্শ্ববর্তী পরিবারের লোকজন।

সন্ত্রাসীদের দায়ের কোপে, কোঠারের আঘাতে এবং হাতুড়ি দিয়ে মারাত্মকভাবে আহত করেছে একই এলাকার কালামিয়ার পুত্র আলী উল্লাহ, সাবের আহমদ, নাসিমা আক্তার, তাহেরা বেগম জোট বদ্ধ হয়ে পার্শ্ববর্তী ইসমাইলের পুত্র টিউবওয়েল মিস্ত্রী আয়াতুল্লাহ, রাজিয়া বেগম এবং ওমর ফারুককে কুঠার এবং হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করেছে। আলী উল্লাহর কুঠারের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে আয়াতুল্লাহ এবং রাজিয়া বেগম। আলিউল্লাহ এবং সাবের আহমদের ছুরির আঘাতে আয়াতুল্লাহর পায়ের কব্জি এবং মাথা কেটে গেছে।

মাগরিবের নামাজের পর হামলার ঘটনা ঘটলেও এর আগেও বিকেল চারটার দিকে আলীউল্লাহ, সাবের আহমদরা হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আলিউল্লা গংদের হামলায় আহতদেরকে আত্মীয়-স্বজনরা সদর হাসপাতালে নিয়ে আসে। রক্তকরণের কারণে আয়াতুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অসহায় আয়াতুল্লার পরিবার সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com