1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট প্রদর্শন Exciting game features to explore at the latest online casinos in 2026 নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, বহিষ্কার ৫ নেতা সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী Explora las opciones de bonus en spinaura-espana.com: maximiza tu experiencia de juego শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মায়ের লাশ নিয়ে সারা রাত অপেক্ষা-সালিশ, দাফনের জায়গা মিলছে না স্পষ্টভাবে বলতে চাই-আমাদেরকে দায়িত্ব দেন, তরুণ সমাজ গড়ে তুলব: আযাদ বাংলাদেশে সবাই অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে, গ্যাস-বিদ্যুৎ সংকটের ফলে চলমান ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) নতুন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অন্য টার্মিনালটিও দুর্ঘটনার কারণে পুরো সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। পুরো সক্ষমতায় চালাতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি বন্ধ করতে হবে। এটি বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে কথা বলছি। আজও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক আছে। কোন সময়ে টার্মিনাল বন্ধ রাখলে সবচেয়ে কম জনদুর্ভোগ হবে, সেটির সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে।

এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মানুষের ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা অসহায়। প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস করা যাবে এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে।

সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণেই এমন পরিস্থিতি।

তিনি বলেন, আমরা গতকাল সন্ধ্যা থেকে একটি কৌশল নিয়েছি। আশা করছি, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com