1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক

মোঃ সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আব্দুল মালেক ইন্তেকাল করেছেন।সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে আব্দুল মালেকের বয়স হয়েছিলো প্রায় ৭৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।সাবেক এমপি আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দূরাগ্যে ব্যাধিতে আক্রান্ত ছিলেন। অসুস্থ্য ও বার্ধক্য জনিত কারনে তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাসায় ছিলেন। সপ্তাহ খানেক আগে শারীরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাষ্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৭১ সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন খুলেছিলেন এবং এর সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে এক বছর নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্তহোন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।১৯৬২ সালে ছাত্র লীগযুক্ত হওয়ার মধ্যদিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনীতি করার কারনে ১৯৭৫ সালে কারাগারে ছিলেন।জনগনের ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ সদর আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হোন।

২০২৪ সালে থেকে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পালন করে আসতে ছিলেন।এদিকে আব্দুল মালেকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিরা গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার মরহুমের প্রথম জানাজার নামাজ তার নিজ গ্রাম চন্ডিপুর সকাল আটটায় ও দ্বিতীয় জানাযার নামাজ সকাল ১০ টায় নওগাঁ এ টি এম মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা নামাজে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, রানীনগর ওআত্রায়ের সাবেক সংসদ সদস্য সুমন, মান্দার সাবেক সংসদ সদস্য গামা, সহ যুবলীগ, কৃষকলীগ,ছাত্র লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com