1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত ট্যালেন্টফুল বৃত্তিতে ঈশ্বরগঞ্জের নাবিলা প্রথম—পরিশ্রমের নীরব বিজয় লক্ষ্মীপুর-এ গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা নতুন সেতু দাঁড়িয়ে, মৃত্যু ঝুঁকিতে প্রতিদিন পারাপার—গাফিলতি ঈশ্বরগঞ্জ-এর নিত্যসঙ্গী

সমন্বিতভাবে কাজ করে এমভি আব্দুল্লাহ উদ্ধার হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

সমন্বিতভাবে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা এমভি আব্দুল্লাহ জাহাজ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ বলেন, সমন্বিতভাবে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা এমভি আব্দুল্লাহ জাহাজ উদ্ধার করা সম্ভব হয়েছে। মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য নেই।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের কবলে পড়া জাহাজটি কিছুটা অরক্ষিত ছিল। তাদের কাছে অস্ত্র ছিল না। তাদের অস্ত্র রাখার অনুমতি ছিল ২০২১ সাল পর্যন্ত। এরপরে তারা আর অনুমতির জন্য শিপিং করপোরেশনে আবেদন করেনি।

খালিদ মাহমুদ বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কাছে একটা প্রস্তাবনা দেব কীভাবে বাণিজ্যিক জাহাজের জন্য সমুদ্রপথ নিরাপদ থাকে।

গত ১২ মার্চ কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালী জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে তারা। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতা। এরপর গতকাল রোববার জাহাজটির মালিক এসআর শিপিং করপোরেশন নাবিকদের মুক্তির খবর জানায়।

এদিকে ঈদের দিন সদরঘাটে রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com