1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সর্বত্র বাংলা ভাষার প্রাধান্য ও শুদ্ধ ভাষা চর্চার অভ্যাস গড়ে তোলার আহবান

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলে আলোচনা সভায় বক্তারা অফিস আদালত সহ সর্বত্র বাংলা ভাষার প্রাধান্য ও শুদ্ধ ভাষা চর্চার আহবান জানিয়েছেন। বক্তারা বলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা সকল ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। পৃথিবীর মধ্যে একমাত্র বাঙ্গালীরাই ভাষার জন্য প্রাণ দিয়েছে। যার কারনে জাতিসংঘ বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা জাতি হিসেবে আমাদের জন্য গর্বের। একুশের চেতনা থেকে প্রকৃত পক্ষে স্বাধীনতার পথ প্রসস্থ হয়। বুধবার সকাল ১১ টার সময় জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল মাঠে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।
জকিগঞ্জ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক বাছিত ইবনে হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন রিপন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ।
জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলের সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ছমরুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুর রহিম ঝংকি, স্কুলের সহকারী শিক্ষক কবি ছালিক আমীন, মাওলানা হোসাইন আহমদ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন পুতুল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামাল আহমদ, স্কুলের অভিভাবক সদস্য রিংকু চন্দ্র নাথ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com