1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বারহাট্টায় ২ লাখ ৮০ হাজার টাকার চেক হলো ‘২৮ লাখ’ জালিয়াতির অভিযোগ ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ডাসারে, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচন নিরাপত্তা পর্যালোচনায় বরগুনায় নৌ প্রধান নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ জামালপুরসহ তিন জেলায় বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে প্রেস ব্রিফিং

সাংবাদিক ফরিদ খান কেন্দ্রীয় উপদেষ্টা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে সাংবাদিক ফরিদ খান নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহ পরিষদ ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোঃ আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ (সাংবাদিক)–এর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ফরিদ খান দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, সাহসী ও মানবাধিকারবান্ধব সাংবাদিকতা করে আসছেন।
 তার লেখনী ও পেশাদারিত্ব সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিককে কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে পাওয়া সংস্থার জন্য গর্বের বিষয়।
এ প্রসঙ্গে জনাব মোঃ আবুল কাশেম বলেন,
“সাংবাদিক ফরিদ খান একজন সৎ, নির্ভীক ও মানবিক সাংবাদিক। মানবাধিকার রক্ষায় তার অভিজ্ঞতা ও পরামর্শ সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
অপরদিকে মোহাম্মদ হানিফ বলেন,
“সাংবাদিক ফরিদ খান সবসময় অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তাকে কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
আশা করি তার দিকনির্দেশনায় মানবাধিকার কার্যক্রম নতুন মাত্রা পাবে।”
নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সাংবাদিক ফরিদ খানের মেধা, অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com