1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সাতক্ষীরায় আপন ভাইকে কুপিয়ে জখম

রিয়াজ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে
 সাতক্ষীরায় আপন ভাইকে কুপিয়ে জখম করেছে তারই সহোদর। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামে। ঘটনার বিবরনে জানা যায়,  ফারুক হোসেনের সাথে তার আপন ভাই আনসার আলী বিশ্বাসের দীর্ঘদিনের বিবাদ লেগে আসছিল।  আজ ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির আঙিনায় কুল গাছ সংক্রান্ত বিষয় নিয়ে ফারুক হোসেনের সাথে তার বড় ভাই আনসার আলীর বাকবিতন্ড শুরু হয়।
একপর্যায়ে বড় ভাই আনসার আলী এগিয়ে এসে ফারুক হোসেনকে আঘাত করে এবং আনসার আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক ও রনি হোসেন এসে পরবর্তীতে দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে এগিয়ে আসে । এসময় ফারুক হোসেনের স্ত্রী কাকলী আক্তার ও আরেক সহোদর আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিঠ করে। এবং ফারুক হোসেনকে কুপিয়ে পালিয়ে যায়। ফারুক হোসেন এবং তার স্ত্রীকে প্রতিবেশিরা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে।  এ ঘটনায় ফারুক হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন – (১) আনসার আলী বিশ্বাস (২) আবু বক্কার সিদ্দিক (৩) রনি হোসেন (৪) মমতাজ বেগম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com