1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরা কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত‌

মোঃ মহসিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৮৯ বার পড়া হয়েছে

আজ ১৮মে (শনিবার) সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায়  সামাজিক সম্প্রীতি বিষয়ে কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আত্মশক্তিতে বলিয়ান কোন ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, এই স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আয়োজনে শনিবার( ১৮ মে)  সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবম ও দশম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী এই কুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুরস্কার প্রদান করেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মিনারা পারভিন, সহকারী শিক্ষক শাহাজান আলম মো ফজলুর রহমান উপজেলা পিএফ জি গ্রুপের কর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু, হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন প্রতিনিধি তাহমিনা খাতুন। কুইজ প্রতিযোগিতায়   প্রথম স্থান অধিকার ফারজানা আক্তার, দ্বিতীয় সুমাইয়া পারভিন, তৃতীয় পারভিন আক্তার।  পরে বেলা ১২টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয় ৫০ জন শিক্ষার্থী মোট ১০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতায় বিচারক ছিলেন ও পুরস্কার বিতরণ করেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আলিম, উপজেলা পি এফজি গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু ও দি হাঙ্গার প্রজেক্ট  এর প্রতিনিধি তাহমিনা প্রমূখ। সরকারি কালীগঞ্জ পাইলট মডেল বিদ্যালয় কুইজ প্রথম স্থান অধিকার করে মোঃ সজিব হোসেন, দ্বিতীয় আল শাহেদ জামান, তৃতীয় শেখ ইয়াসির আরাফাত। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সমাজের সকলকে মানুষ হিসেবে শ্রদ্ধাভক্তি ভালবাসা ও সম্মান জানানো উচিত সামাজিক সম্প্রীতি বিষয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতার  লক্ষে  সামাজিক সম্প্রীতি বিষয়ে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com