1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সাথী আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন

মো. সাব্বির আহমেদ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
মাদারীপুরে সাথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৫ মার্চ ) সকালে পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক পরিবারের দায়িত্ব। তারা অভিযোগ করেন, সাথী আক্তার নিজের পরিবারের সদস্যদের আচরণের কারণে মানসিক ও শারীরিক কষ্ট ভোগ করতে বাধ্য হয়ে এই মর্মান্তিক পরিণতি ভোগ করেছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে নিহতের মা রুনা বেগম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ, পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হাওলাদার ও যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইম কাজী বক্তব্য রাখেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com