1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন এর জানাজার নামাজ সম্পন্ন

KM Mukul
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন বার্ধক্যজনিত কারণে শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খান সাহেব শেখ মোশাররফ হোসেন এর বড় সন্তান।মৃত: কালে তার বয়স হয়েছিল ৮৫, বছর।
পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজধানীর ঢাকা স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববার জোহর নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত (খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ) বাঘিয়ার ঘাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, টুনিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
শেখ কবির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক প্রকাশ করা হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com