1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

গোলাম রাব্বানী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা’র ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত। রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এলাকায় নারী কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার ভেতরের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা’র ড্রাইভার সোহেল বাবু। পরে অকথ্য ভাষায় গালিগালাজ পালিয়ে যান অভিযুক্ত ড্রাইভার। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কনস্টেবল ইতি খানম জানান, তার ডিউটি ছিল কালিয়াকৈর থানায়। প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়েন। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে একটু সাইট দিতে বলেন। পুলিশ কনস্টেবল পরিচয় দেয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ড্রাইভার। এক পর্যায়ে গাড়ি থেকে লাঠি বের করে পেটানো শুরু করেন। তাকে বাধা দিলেও রিকশায় বসা অবস্থায়ই মারধর করতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানতে পারেন তার পায়ে ফ্যাক্সার হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা বলেন, ঘটনা শোনার পর আমাদের পক্ষ থেকেই ড্রাইভারকে পুলিশের কাছে সোপর্দ করেছি। ড্রাইভারের বিষয়টিতে আমাকে জড়ানোর ব্যাপারটি বিব্রতকর। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, কালিয়াকৈর থানার কর্মরত ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com