1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

সালথায়  ডাকাতির ঘটনায়  গ্রেফতার ৬ জন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় তিনটি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, গত ১৮ ডিসেম্বর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সালথা উপজেলার কাজী রাকিবুল ইসলাম, রবিউল হাসান ও সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এসব বাড়ি থেকে ডাকাতের দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির ঘটনায় ৯ ডাকাত জড়িত ছিল বলে জানানো হয়।এ নিয়ে সালথা থানায় একটি মামলা হয়। তদন্তে মামলার সূত্র ধরে পুলিশ বুধবার রাতে সালথার বড়দিয়া বাজার এলাকা থেকে ডাকাতির সাথে জড়িত বাবুল শেখ ওরফে বাবুলকে (৩৫) গ্রেফতার করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী সালথা উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াদ আলী (৪৬), মিজানুর রহমান মাতুব্বর (৫০), সাকিবুল শেখ (২০), নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, ছুরি, শাবল, টিন কার্টার ও লুণ্ঠিত ১ জোড়া কানের দুল ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।  বাকি  লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত  রয়েছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com