1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সিন্যাপ্স র‍্যাঙ্কিংয়ে নবম রাজশাহী বিশ্ববিদ্যালয় 

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন ২৭৭ রেটিং যোগ করে ৪ ধাপ এগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে অবস্থান করা বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ২৬৬১ (+২৭৭)।
রোববার (১১ ফেব্রুয়ারি) সিন্যাপ্স তার নিজস্ব ফেসবুক পেজে এই র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। ২০১৪ সাল থেকে ৫০টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্স এই তালিকা প্রকাশ করেছে।
সিন্যাপ্সের প্রকাশিত তালিকা ঘেঁটে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ইতিবাচকভাবে এগিয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বরে প্রকাশিত তালিকায় ২৩৮৪ রেটিং নিয়ে রাবির অবস্থান ছিল ১৩তম। ৩১ জুলাইয়ে ৮৩ রেটিং যোগ করেও রাবির অবস্থান ছিল ১৩তম। মার্চ মাসের তালিকায় ছিল ১৪তম ও ফেব্রুয়ারিতে ছিল ১৬তম।
এ তালিকায় বরাবরের ন্যায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যার বর্তমান রেটিং ৩৭৭৫। দ্বিতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চতুর্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তালিকায় এক ধাপ এগিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে টপকে পঞ্চমে অবস্থান করছে রাজশাহী প্রকৌশল প প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, এক ধাপ পিছিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান অষ্টম। দশম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com