1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

সিপিডি ঘরে বসে অংক কষে আজগুবি তথ্য দিয়েছে

শামছুল ইসলাম জীবন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন  বলেছেন, সিপিডিতে অনেক অর্থনীতিবিদ আছেন যারা দেশের অর্থ লোপাট নিয়ে বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অংক কষে আজগুবি তথ্য দিয়েছে। গত ১৫ বছরে দেশের ঋণ কেলেঙ্কারি ও অর্থ লোপাটের ঘটনাগুলো নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পর্যালোচনা আজগুবি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরের আম্বরখানায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন এ কথা বলেন।
এর আগে গত শনিবার সংবাদ সম্মেলন করে দেশের ঋণ কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে ১৫ বছরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর্যালোচনা তুলে ধরে সিপিডি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়।
এ সময়ে নানা অনিয়মের মাধ্যমে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ বিষয়ে ড. মোমেন বলেন, ওরা (সিপিডি) একেক সময় একেক ধরনের গল্প বলে এবং ছড়ায়।
দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহণ করবে।
সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের ১৯ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।
এ সময় গার্মেন্টসকর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ টেনে ধরে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।
নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোনো ভয়-আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে, তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com