1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড

মোঃ আবুসুফিয়ান তালুকদার 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি ডাম্প ট্রাকও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধ মাটি কাটাকে রোধ করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এই অভিযানের মাধ্যমে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস এবং একজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com