1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, উপস্থিত ছিলেন বিএনপি নেতা।

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ট্রাফিক পুলিশ বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে শহরের ব্যস্ততম এস এস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক নেতা সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। তিনি উচ্ছেদ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পথচারীদের দুর্ভোগ নিরসনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। সাইদুর রহমান বাচ্চু বলেন, “শহরের যানজট নিরসন ও পথচারীদের স্বাভাবিক চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। ব্যবসায়ী ও হকারদেরও উচিত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা, যাতে তারা ফুটপাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের প্রধান প্রধান সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও হকারদের কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ বাড়ছিল। এ ছাড়া, সড়কের দুপাশে এলোমেলোভাবে মোটরসাইকেল পার্কিং করায় যানজট তীব্র হয়ে উঠেছিল। এই অভিযানের ফলে পথচারীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বলে জানান স্থানীয়রা। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com