1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। তাঁরা বিএনপির জেলা ও রায়গঞ্জ উপজেলা কমিটির নেতা।

এ ছাড়া দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও ২১ নেতা–কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে শনিবার চিঠি হলেও গতকাল মঙ্গলবার তা প্রকাশ পেয়েছে।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজার জিয়ারতের সময় উল্লেখিত নেতা-কর্মীদের উপস্থিতিতে স্লোগানে বলা হয়, টুকু ভাইয়ের সালাম নিন, (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দলীয় শৃঙ্খলাপরিপন্থী। এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো। কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস , রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী , একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আবদুল হাশেম। জানতে চাইলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাসিদ মান্নান বলেন, ‘মাজার জিয়ারতের সময় সেখানে জামায়াতের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। কারা স্লোগানটি দিয়েছিলেন, তা আমি জানি না। অভিযোগ ওঠার পর আমরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছিলাম। তারপরও জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কারণ দর্শানোর জবাবও আমরা সবাই দিয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com