1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

শামছুল ইসলাম জীবন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে
সিলেট মহানগরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। পুলিশ গিয়ে বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে।
আত্মহত্যাকারী গৃহবধূর নাম তাহিমা বেগম (২৫)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাখরখলা গ্রামের শেপু মিয়ার স্ত্রী। স্বামী তাকে নিয়ে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন সুবিধবাজারস্থ বনকলাপাড়ার ৮২ নং গলির ৮ নং বাসায় ভাড়া থাকতেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া দেশ বুলেটিন কে বলেন- ওই গৃহবধূ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মনে হচ্ছে পারিবারিক টানাপড়ন থেকে এটি করেছেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com