1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সীমান্তে অস্ত্রসহ গ্রেফতার ২২ রোহিঙ্গার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর

মোঃ নুরুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে
মিয়ানমারের চলমান সাংঘাতের মধ্যে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী ২২ রোহিঙ্গার বিরুদ্ধে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তনঝংগ্যা ২২ জনের রিমান্ড মনজুর করেন।
এর আগে উখিয়ার পালংখালি সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবি করা মামলায় তিন জনের দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গত ৯ ই  ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে ২৩ রোহিঙ্গা অস্ত্রসহ অনুপ্রবেশ করলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পালংখালি বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ শহিদুল ইসলাম তাদের আটকের পর মামলা করেন। এই মামলার অধিকতর তদন্ত ও কেন তারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছিল তা জানতে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন একজন অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর করেননি আদালত। পুলিশের এই কর্মকর্তা বলেন মিয়ানমার থেকে অনুপ্রবেশ কালে অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। স্বাভাবিক কারণে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে এসব রোহিঙ্গারা মিয়ানমারে যাওয়ার কথা না। কিন্তু কি কারনে তারা মিয়ানমারে গেল এবং তাদের হাতে অস্ত্র কেন?  এমন প্রশ্নের উত্তর পাওয়া জরুরী,  রিমান্ডে এসব প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com