1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সীমান্তে আটক আজিজুর ১১ মাস পর ভারত থেকে লাশ হয়ে ফিরলেন দেশে, নির্যাতনের অভিযোগ পরিবারের।

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
 ঠাকূরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দিনমজূর আজিজুর রহমান সীমান্তে আটক হওয়ার প্রায় ১১ মাস পর ভারত থেকে  লাশ হয়ে দেশে ফিরেছেন। তার মৃত্যু ঘিরে শোক-ক্ষোভ; নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সীমান্তবাসীর।গত শুক্রবার ৩ এপ্রিল  বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সরকারী ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনা হয়।
মরদেহ গ্রামের বাড়ী শাহানাবাদে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে পূরো এলাকা। এ সময় আজিজুরের স্ত্রী তাসকারা বেগম অভিযোগ করে বলেন, “বিএসএফের নির্যাতনেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। ঘাস কাটতে যাওয়া কোনো অপরাধ হতে পারে-না।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, গত ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কলকাতা-স্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি দেশে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপূরে আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। তারা সীমান্ত পিলার ৩৭৩/১-এস এলাকায় পৌঁছালে ভারতের আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্য তিনজন পালিয়ে এলেও আজিজুর ধরা পড়েন।
পরিবারের অভিযোগ, আটকের পর তাকে নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ভারতে বন্দি রাখা হয়। পরে ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মীয়স্বজনের মাধ্যমে পরিবার এ খবর জানতে পারে।
এ বিষয়ে ঠাকূরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, দেশে আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আরও কঠোর নজরদারি বাড়াবে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দ্রুত দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপত্তা নিয়ে নোতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবাসীরা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com