গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে অবস্থিত ধর্মপুর এস আই ডি ভোকেশনাল স্কুল এন্ড কারিগরি কলেজে হয়নি জাতীয় পতাকা উত্তোলন। এতে রাষ্ট্রীয় শোক কে অবমাননা করা হয়েছে। জুলাই বিপ্লবের রাজ পথের লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদির স্বরনে আজ রাষ্ট্রীয় শোক।
দেশ ব্যাপী শোক পালন হলেও উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারেন্টেন মন্জুয়ারা বেগম এই দিনটিকে অবহেলা ও অবমাননা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে মুঠো ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।