1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার রোধে অভিযান, ৫টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সুন্দরবনের খুলনা রেঞ্জে অবৈধভাবে কাঁকড়া শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানে পাঁচটি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। তবে জড়িত ব্যক্তিরা বনের গভীরে পালিয়ে যেতে সক্ষম হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দিনব্যাপী নলিয়ান ও কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে। নলিয়ান স্টেশনের কর্মকর্তা মোঃ শমসের আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ও মাছ ধরার অভিযোগে পাঁচটি নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকাগুলো থেকে ২১০ কেজি অবৈধ কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
একই সময়ে, কাশিয়াবাদ স্টেশনের কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে জাবা নদীর মুড়ালীখাল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত বনের গহীন অঞ্চলে পালিয়ে যায়।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু জানান, অবৈধভাবে কাঁকড়া শিকারের ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা কাঁকড়া আদালতের অনুমতি নিয়ে নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com