1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় বিজিবি ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ধর্ষক সোর্স বাবুর গ্রেপ্তার ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মোঃ মাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মড়লটোলা বাবু বাজার মোড়ে ধর্ষক গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং ভুক্তভোগী পরিবার অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নারীর ভাই মোহাম্মদ রাসেল আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সমাজকর্মী আতিকুল ইসলাম ও পলাশসহ অনেকে। বক্তারা বলেন, শিবগঞ্জের উপর চাকপাড়ার হেলাল উদ্দিন ওরফে মুক্তার আলীর ছেলে সোর্স বাবু এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহীর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারীকে হোটেলে ফেলে রেখে পালিয়ে যায়।
বক্তারা আরও বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। এ ঘটনা শুধু তার মানসিক ভাঙনের কারণ নয়, বরং পুরো সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা ধর্ষক সোর্স বাবুর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন এই ধরনের অপরাধীর যেন আইনের ফাঁকা গলে পার পাওয়ার সুযোগ না থাকে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা আর নীরব নই। অন্যায়ের প্রতিবাদ হবেই, বিচার হবেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com