1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় বিজিবি ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

বাগেরহাটে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ নানার বিরুদ্ধে

রাসেল শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় ৯ বছর বয়সী এক নাতি কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই নানা ফয়সালের (৪২) বিরুদ্ধে। সোমবার (১৪ জুলাই, ২০২৫) আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু মাইশা (৯), পিতা নাম সুজন মাতা নাম মাবিয়া, ঘটনার পরপরই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা শিশুটিকে ধর্ষণের চেষ্টার আলামত পেয়েছেন বলে ধারণা করছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্ত ফয়সালকে আটকের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com