সৈয়দপুরে ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় বাস্তবায়িত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

এ সময় প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পটির কার্যকারিতা এবং স্থানীয় পর্যায়ে এর সুফল সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, জ্বালানি সাশ্রয় এবং টেকসই উন্নয়নে এ ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

সৈয়দপুরে ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় বাস্তবায়িত বায়োগ্যাস প্ল্যান্ট

Scroll to Top