1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

সোনাগাজীতে দারুল উলূম চরশাহাপুর মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাবর্ষে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষক-উলামা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রত্যয়
ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম চরশাহাপুর মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী দারুস সালাম মোহাম্মাদিয়া মাক্কিনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাপুর রহমতনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ  জিয়াউল হক।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম বলেন,
“দারুল উলূম চরশাহাপুর মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দ্বীন ও আদর্শ মানুষ গড়ার একটি কেন্দ্র। আমরা কুরআন-সুন্নাহর আলোকে যোগ্য আলেম ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়ে তুলতে চাই।
 এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন।”
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আবদুর রহমান বলেন,
“বর্তমান যুগে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
 এই মাদ্রাসা থেকে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য যোগ্য আলেমে দ্বীন তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার ইমাম মাওলানা আমিরুল ইসলাম। তিনি বলেন,
“দ্বীনি শিক্ষা মানুষকে সৎ ও আল্লাহভীরু করে তোলে। একটি সমাজকে অপরাধ ও অনৈতিকতা থেকে মুক্ত রাখতে মাদ্রাসাভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। চরশাহাপুর মাদ্রাসার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রহিম, সোনাপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ উল্যাহ, মুহুরী প্রজেক্ট জামেয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক, শিক্ষক মাওলানা এনায়েতুল্যাহ্সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com