আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানকে প্রতিপাদ্য করে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে রবিবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আকতার সুরভি, ডা. শরিফা নুসরাত, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শায়েলা ইসলাম মুক্তা, মহিলা দল নেত্রী বিজলী খাতুন, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুমাইয়া সার্জিন মিম, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সিদ্দিকা।