1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

সোনাতলায় ঋণের ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

ওমর ফারুক খান বাইতুল 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় ঋণের চাপ সইতে না পেরে কীটনাশক সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবু সরকার (৫৫) মিলনেরপাড়া গ্রামের মৃত সায়েদ আলী সরকারের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক ক্ষতির কারণে সাবু সরকার দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। পারিবারিক ও আর্থিক চাপ ক্রমেই বাড়তে থাকায় গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বসতবাড়িতে ঘাস মারা কীটনাশক জাতীয় তরল পদার্থ পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তার ছোট ভাই তাজমিলুর রহমান অটোভ্যানে করে রাত ৮টার দিকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com