বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার উপজেলার পাইলট বালিকা বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম আসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবিব রাজা, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবিব রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব মোহন, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম,দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণ, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি ও উজ্জ্বল হোসেন খোকন, বালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।সভাপতি বক্তব্যে একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।